সংবাদমাধ্যমের পরিচয় থাকা সত্ত্বেও পুলিশের অকথ্য ভাষায় গালিগালাজ সহ হেনস্তার শিকার সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার রাতে মেদিনীপুর শহরে একটি দাঁতাল হাতির তাণ্ডব চলাকালীন খবর সংগ্রহ করতে গিয়ে কোতওয়ালি থানার আই সি পার্থসারথি পালের হাতে হেনস্তা হতে হলো সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমের কর্মী শোভন দাশ ও ঝাড়েশ্বর পাত্র কে। অভিযোগ অকথ্য ভাষায় গালিগালাজ সহ আই সি পার্থসারথি পালের হাতে মার খেতে হল এই দুই সংবাদমাধ্যমের কর্মীকে।
যা নিয়ে নিন্দার ঝড় সংবাদ মহল থেকে রাজনৈতিক মহলে,পাশাপাশি তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় মানুষজন।সংবাদমাধ্যম কর্মীদের অভিযোগ গতকাল বৃহস্পতিবার রাতে যখন মেদিনীপুর শহরের মাঝে একটি দাঁতাল হাতি প্রবেশ করার ফলে উত্তেজনার পাশাপাশি আতঙ্কের সৃষ্টি হয়েছিল গোটা মেদিনীপুর শহর জুড়ে।সেই সময় খবর সংগ্রহ করতে গিয়েছিলেন ওই দুই সংবাদমাধ্যমের কর্মী,সেই সময় সাধারণ মানুষের ভিড় ফাঁকা করছিলেন আইসি পার্থসারথি পাল।
তখন ওই দুই সংবাদমাধ্যমের কর্মী আই সি কে সংবাদমাধ্যমের পরিচয় পত্র দেখানোর পরও কার্যত গালাগালি সহ চড় থাপ্পড় মারতে শুরু করেন আইসি পার্থসারথি পাল।জানিয়ে নিন্দার ঝড় সর্বত্রই।তারই প্রতিবাদে শুক্রবার সমস্ত সংবাদমাধ্যমের কর্মীরা পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারের অফিসে গিয়ে স্মারকলিপি প্রদান করেনএবং ওই ঘটনার তদন্ত করে কোতোয়ালী থানার আই সি পার্থ সারথি পাল এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ সুপার দীনেশ কুমারের কাছে আবেদন জানান।

Post a Comment